বিমানের সিট কাভারের নিচে থেকে ৩৩ কেজি স্বর্ণবার উদ্ধার

বিমানের সিট কাভারের নিচে থেকে ৩৩ কেজি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একটি বিমানের সিট কাভারের নিচ থেকে এই স্বর্ণবার উদ্ধার করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। গোপন খবরের ভিত্তিতে সোমবার রাত সোয়া এগারোটার দিকে এই স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, মালয়েশিয়া থেকে আসা মেলিন্দো এয়ারের সিট কাভারের নিচে থেকে এই স্বর্ণ বারগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ