বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লামায় ১ জনের মৃত্যু

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লামায় ১ জনের মৃত্যু

বান্দরবানের লামা পৌর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইব্রাহীম (৫২) প্রকাশ ইবন নামের এক লোকের মৃত্যু হয়েছে। ১৩ ফেব্রুয়ারী শনিবার বিকাল সাড়ে ৪টায় লামা পৌরসভা ৬নং ওয়ার্ডের কলিঙ্গাবিল এলাকায় এই ঘটনা ঘটে।[ad id=”28167″]

লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন জানান, কলিঙ্গাবিল এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ ইব্রাহীম ধান ভাঙ্গার মেশিন চালিয়ে সংসার পরিচালনা করতেন। প্রতিদিনের ন্যায় বিকেলে ধান ভাঙ্গার উদ্দেশ্যে মেশিন চালু করলে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ইব্রাহীম নিজে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে যায়। এতে ইব্রাহীম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইব্রাহীমের দাফনের সকল ব্যবস্থা করা হচ্ছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ