বিদ্যুৎ এর দাম বাড়বে জানুয়ারীতে।

আজ সোমবার  দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) ভবনের অডিটোরিয়ামে বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে ডিপিডিসির পক্ষ থেকে বিদ্যুৎ বিতরণ ব্যয় বৃদ্ধির এ প্রস্তাব করা হয়।

২০২০ সালের জানুয়ারি-ডিসেম্বর বিদ্যুৎ বিতরণ ব্যয় কিলোওয়াট ঘণ্টা প্রতি ১.২৪ টাকা করার প্রস্তাব করেছে ডিপিডিসি ।

অপরদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি ০.৮৭ টাকা করার কথা বলেছে।

এর আগে ২০১৭ সালে প্রদত্ত মূল্যহারে বিদ্যুতের নিট বিতরণ ব্যয় ছিল ০.৮৩ টাকা। ডিপিডিসির এ প্রস্তাবনার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যয় ৪৯ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হলো আজ।

শুনানিতে পিডিবির জিএম বলেন, ২০১৮-১৯ অর্থবছরে পাইকারিতে বিদ্যুতের সরবরাহ ব্যয় ছিল ৫ টাকা ৮৩ পয়সা। এখন বিদ্যুতের পাইকারি মূল্য ৪ টাকা ৭৭ পয়সা। এর ফলে গত অর্থবছরে ৬ হাজার ৮৬২ কোটি ৩০ লাখ টাকা লোকসান গুণতে হয়েছে।

২০২০ পঞ্জিকা বছরে গড় সরবরাহ ব্যয় হবে ৫ টাকা ৮৮ পয়সা হবে। কিন্তু বর্তমান মূল্য বজায় থাকলে এ বছর ঘাটতি হবে ৮ হাজার ৫৬০ কোটি ৬০ লাখ টাকা। এ ঘাটতি পোষাতে ইউনিট প্রতি বিদ্যুতের পাইকারি মূল্য এক টাকা ১১ পয়সা বাড়ানো প্রয়োজন।

২০১৮-১৯ অর্থবছরে মোট উৎপাদনের ১১ শতাংশ কুইক রেন্টাল থেকে আসলেও ২০২০ পঞ্জিকাবর্ষে এই হার কমে ৯ শতাংশ নেমে আসবে বলেও শুনানিতে জানায় পিডিবি।

বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে জেরা পর্বে অংশগ্রহণ করেন বাংলাদেশ কনজ্যুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) সভাপতি অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক নুরুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সিকিউরিটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহানুর সরকার, বাংলাদেশ মোবিইল ফোনের গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ