বিতরণ করা ছাগল মারা যায়নি দাবী প্রতিমন্ত্রীর

বাংলাদেশের খুলনা জেলার একজন প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাবার খবর সামাজিক মাধ্যমে শেয়ার করায় ওই প্রতিমন্ত্রীর মানহানি হয়েছে – এমন এক মামলায় স্থানীয় একজন সাংবাদিককে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের বিরুদ্ধে মামলাটি করেন স্থানীয় আরেক সাংবাদিক ।

তবে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেন, এ ঘটনায় তার মানহানি হয়েছে বলে তিনি মনে করেন না।

‘সেটা আমি মনে করি না। আমার কাজ ঠিক থাকলে এতে কিছু আসে যায় না।’

তিনি বলেন, তিনি যে ছাগল দিয়েছিলেন সেটা মারা যায় নি।

“আমি তো সবগুলি ছাগল দেই নাই। আমি যেটা দিয়েছি সেটা মারা যায নাই । মারা গেছে অন্য একটা ছাগল।”

স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আব্দুল লতিফ মোড়লকে গতকাল গভীর রাতে  বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ