বিড়াল মারার অপরাধে ডিভোর্স চাইলেন স্ত্রী

বিড়াল মারার অপরাধে ডিভোর্স চাইলেন স্ত্রী। নিজের বিড়াল হত্যাকারি স্বামীর কাছ থেকে বিচ্ছেদই চেয়ে বসলেন ইজিপ্টের এক মহিলা।

সারা সাকের নামে ওই মহিলার অভিযোগ, তাঁর স্বামী ফাতি ইউসরি বিষ খাইয়ে তাঁর পোষ্য বিড়ালগুলিকে হত্যা করেছেন। সারা নিজে স্থানীয় প্রাণীরক্ষা দলের সদস্য। আদালতে সারা জানিয়েছেন, “এক বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই আমি আবিষ্কার করি আমার স্বামী একজন বর্বর। পশুদের ওপর অকথ্য অত্যাচার করে সে। এমনকী আমার পোষা বিড়ালগুলিকে বিষ খাইয়ে মারতেও পিছপা হয়নি ইউসরি।”

এতো গেল স্ত্রীর অভিযোগ। কী বলছেন সারার স্বামী? তাঁর কথাও অবশ্য বলেছেন সারাই। দাবি, তাঁর স্বামী এখন একসঙ্গে থাকতেও বিরক্ত বোধ করেন। যদিও স্বামী কিছুটা অর্থকষ্টে আছে বলেও জানিয়েছেন সারা।

কিছুদিন পরই আদালত এই মামলার রায় জানাবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ