নিউজডেক্স: বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র দর্শকদের সাথে প্রতারণা করছে। দর্শকরা অনুষ্ঠান দেখছেন, অথচ তারা জানতেই পারেন না কোনটি চট্টগ্রামের অনুষ্ঠান বা কোনটি ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান। কোন অনুষ্ঠানটি নতুন প্রচার হচ্ছে আর কোন অনুষ্ঠানটি পুন:প্রচার হচ্ছে। আমরা প্রস্তাব করছি এই ধারনাটি এই ক্ষেত্রে সচ্ছ্বতার প্রয়োজন। খুব পরিষ্কার ভাবে জানানো প্রয়োজন যে কোন দর্শক কোন্ ধরনের অনুষ্ঠান দেখছেন বা এটি কততম পুন:প্রচার হচ্ছে।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানের মানোন্নয়ন ও শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগের দাবিতে বৃহাসপতিবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিল্পী সংসদের সভাপতি সহিদুর রহমান লিখিত বক্তবে এসব কথা বলেন।
তনিি আরোও বলনে চট্টগ্রাম শিল্পী সংসদ যদিওবা শুধুমাত্র সঙ্গীত শিল্পীদের নিয়ে গঠিত হয়েছে তবুও আমরা বাংলাদেশ টেলিভিশন বা বাংলাদেশ বেতারে যে কোন শিল্পীর সমস্যা নিরসনের ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব। আমরা বারবারই দুঃখ অনুভব করি কিছুদিন পরপরই যখন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের দুরবস্থা দুর্নীতি নিয়ে পত্র পত্রিকায় লেখা হয়। দায়ী করা হয় প্রতিষ্ঠানটির প্রধান এবং তার সাথে কিছু সহযোগীদের। আমরা সধারণ শিল্পীরা আসলে খুবই লজ্জা পাই যখন এর বিপক্ষে কোন প্রতিবাদ দেখতে পাইনা।বিষয়টির ভালো রকমের তদন্ত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।
তিনি অভিযোগ করে বলেন, আমাদের বিটিভি’র বর্তমান মহা পরিচালক শিল্পী-নাট্যজন। বারংবার কোন কোন বিষয়ে লিখিত ভাবে জানালেও মহা পরিচালকের দপ্তর থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান নির্মাণে বা পরিকল্পনায় চট্টগ্রামের শিল্পী কলাকৌশলীদের সৃজনশীলতা প্রদর্শনের কোন সুযোগই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র দিচ্ছে না। এমনও হচ্ছে যে, প্রযোজকগন যাঁদের কোন গানের বিদ্যা নেই তাঁরাই গানের অনুষ্ঠান তৈরি করছেন।যেন তাঁদের জন্যেই স্থাপন করা হ’য়েছে বিটিভি চট্টগ্রাম। প্রযোজকরাই গন্থনা করছেন, নেপথ্য কণ্ঠ তারাই দিচ্ছেন।
কিন্তু বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠান নির্মাণে যদি এমন করা হয় যে, যাঁরা আগ্রহ প্রকাশ করবেন তাদের অতিথি প্রযোজক হিসেবে কাজ করার সুযোগ দেয়া হয়, তাহলে চট্টগ্রামের শিল্পীগণ আরো অনেক ভাল অনুষ্ঠান নির্মান করতে পারতেন। নৈপুণ্য প্রদর্শন করতে পারতেন। শিল্পী সম্মানী কাঠামোতে এর সুযোগও রয়েছে।
বর্তমান জেনারেল ম্যনেজার নিতাই কুমার ভট্রাচার্য্য শিল্পীদের সম্মানী ব্যতিরেকে অনুষ্ঠান করার আমন্ত্রন জানিয়ে অসম্মান ক’রেছেন। কোন কোন শিল্পীকে অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁর কর্ম স¤পাদনের পরেও সম্মানী দেননি এমন ঘটনাও তিনি ঘটিয়েছেন। বিটিভি চট্টগ্রামের কেন্দ্রের জেনারেল ম্যানেজার জনাব নিতাই কুমার ভট্টাচর্য দাপ্তরিক ভাবেও মিথ্যা বলেছেন। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ এবং প্রমাণ আছে। তিনি দাপ্তরিক ভাবে শিল্পীদের অভিযোগে আরোপিত করার জন্যে মিথ্যা কথার স্বারক নম্বর দিয়ে পত্র লিখেছেন।
তিনি বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে বিটিভি চট্টগ্রামের শিল্পীদের সমস্ত অভিযোগের তদন্ত,বিচার ও নিরপেক্ষ সিদ্ধান্ত আশা করছি এবং দাবী করছি।
বিটিভির মহাপরিচালক জনাব এস.এম.হারুনুর রশীদ বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন “আমাদের অনুষ্ঠানের জন্যে বাজেটের ঘাটতি কোন ইস্যু নয়। আমরা সব সময় যে বাজেট চেয়েছি, পেয়েছি।
শিল্পি সাংসদের সভাপতি বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজারের লক্ষে প্রশ্ন রেখে বলেন, বাজেটের কোন সমস্যা না থাকলে চট্টগ্রামের শিল্পীরা পূর্ণ সম্মানী পাচ্ছেননা কেন, কেনইবা আপনার সিদ্ধান্তে আমাদের কম সম্মানীতে অনুষ্ঠান করতে হবে।
শিল্পী সম্মানী কাঠামো জাতীয় বেতন কাঠামোর মতেই একটি সরকারী আদেশ। সরকারী প্রষ্ঠিানে যার ব্যত্যয় ঘটানো কোন সরকারী কর্মকর্তার পক্ষে সম্ভব নয়। অথচ চট্টগ্রাম কেন্দ্রে জেনারেল ম্যানেজার জনাব নিতাই কুমার ভট্টাচার্য বার বারই এর ব্যত্যয় ঘটিয়েছেন।যেখানে সরকার বলছেন ভালো অনুষ্ঠান করতে কোন বাজেটের ঘাটতি নেই।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে যন্ত্র শিল্পীদের অনুষ্ঠানের স্থিতি কম দেখিয়ে তাঁদের কম সম্মানী দেয়া হয়। ঢাকা কেন্দ্রে একজন অনুষ্ঠান ঘোষক বা ঘোষিকা ৪ ঘন্টাতেই যে সম্মানী পেয়ে থাকেন চট্টগ্রাম কেন্দ্রে একই সম্মানী দেয়া হচ্ছে ৬ ঘন্টার জন্যে। সঙ্গীত শিল্পীদের সম্মানী দেওয়া হয় মাত্র ১০ মিনিটের জন্যে। অথচ ৫ মিনিটের একটি গান পরিবেশন করতেও একজন শিল্পীকে কম করে হলেও ২০ মিনিট ধরে পরিশ্রম করতে হয় টিভি সেটে।
তনিি অভযিোগ করে বলনে,আপনাদের নিশ্চয়ই জানা আছে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে একজন শিল্পী রাষ্ট্রের অতিথি হয়ে কাজ করেন। অথচ চট্টগ্রাম কেন্দ্রে বর্তমান জেনারেল ম্যানেজার জনাব নিতাই কুমার ভট্রাচার্য “করলে করতে পারেন না করলে না করেন” এই ভঙ্গিতে শিল্পীদের ব’লে থাকেন।
তিনি দাবী করেন, ১৯ বছরের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে যদি নীতিমালা অনুযায়ী প্রতি ৩ বছর অন্তর গ্রেডেশান দেয়া হতো তাহলে কোন শিল্পীই বিশেষ গ্রেডের নীচে থাকতেন না। অথচ এমনও রয়েছে কোন কোন শিল্পী, এখনও ‘গ’ শ্রেণীতেই পড়ে রয়েছেন। আমরা এই শিল্পীদের অন্যদের সমান শ্রেণীতে আনার দাবী জানাচ্ছি।
সেই সাথে আমরা প্রস্তাব করছি, ঢাকা কেন্দ্রে তালিকা ভূক্ত যে সব শিল্পী চট্টগ্রামের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন তাদের চট্টগ্রাম কেন্দ্র থেকে গ্রেডেশান দেয়ার ব্যবস্থা নেয়া হোক। এমন শিল্পী আছেন যারা এক সময় অনেক ভাল গাইলেও এখন বয়সের কারণে বা অন্য কোন কারণে তেমন গাইতে পারেন না। শিল্পীদের সম্মান দেয়া আমাদের দায়িত্ব।
আমরা প্রস্তাব করছি এই সব শিল্পীদের গাওয়া গানের রেকর্ড বাজিয়ে তাঁদের অনুষ্ঠানে নিয়মিত অংশ গ্রহণ করতে দেয়া হোক। তালিকা ভুক্তি নেই এমন যে সব শিল্পী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে সঙ্গীতানুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন তাদের পারপরমেন্সের ভিত্তিতে বিশেষ অডিশন বোর্ডের মাধ্যমে তালিকা ভূক্তি দেয়া হোক, এটি আমরা প্রস্তাব করছি ।
সংবাদ সম্মেলন সঞ্চালন করেন সম্পাদক দিদারুল ইসলাম।শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুরীনা চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কান্তা দে, সুকুমার দে, ইকবাল হায়দার, হাসান জাহাঙ্গীর,শুভাগত চৌধুরী,শীলাচৌধুরী, আর,কে,চক্রবর্তী জুয়েল, কমলগন্ধা দত্ত প্রমুখ।
























