বিচার বিভাগ নিয়ে কটাক্ষ না করতে সবার প্রতি বিশেষ করে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।‘পক্ষপাত’ নিয়ে কথা শুনতে হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “প্রধান বিচারপতি হিসেবে আমাকে খুবই কষ্ট পেতে হয়, যখন বিচার বিভাগ নিয়ে কিছু রাজনৈতিক দলের লোক কথা বলে।
“আজকে অনেকে কথা বলে। তারা মামলায় জড়িত হতে পারে, কিন্তু আমরা বিচার বিভাগ কোনোদিন পক্ষপাতিত্ব করিনি, আমরা জামিন দিয়েছি।এরপরও কিন্তু আমাদের কটাক্ষ করা হয়। খুবই কষ্ট পেতে হয়-এসব কথা শুনে।”সুপ্রিম কোর্টের আইনজীবী প্রয়াত শওকত আলী খানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, “আজকে আমরা ডেমোক্রেসির কথা বলি, বলা হয় ডেমোক্রেসি নেই। আমি বলব দেশে যদি আইনের শাসন থাকে, এ বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, তাহলে ডেমোক্রেসি থাকবে।”
“আজ পযন্ত বিচার বিভাগে কোনোদিন নৈতিকতা হারায়নি। এদেশে যখন অপরাধ করেছে আইন করে সে অপরাধীদের .. করা হয়নি, ইনডেমিনিটি অডিন্যান্স এ বিচার বিভাগ বাতিল করেছে। এ অপরাধীদেরকে বিচার করেছে। ৭২ সালের সংবিধান এটাকে মার্শাল সময়ে কয়েকবার ছিন্ন ভিন্ন করা হয়েছে। এই বিচার বিভাগই সংবিধানকে আগের যায়গায় নিয়ে আসছে।”
এই অনুষ্ঠানে বক্তব্যে শওকত আলী খানের জীবনাচরণ তুলে ধরে তার রাজনৈতিক সত্ত্বা ও আইনজীবী সত্ত্বা আলাদা রাখার বিষয়টির উপরও আলোকপাত করেন বিচারপতি সিনহা। “শওকত আলী খান রাজনীতি করতেন। উনি আওয়ামী লীগ করতেন, কিন্তু উনার রাজনীতি আইনজীবী হিসেবে প্রতিফলিত হয়নি।”বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন,“আমি আশা রাখব, আপনারা যারা রাজনীতি করেন, তারা রাজনীতি করেন, কিন্তু এ বিচার বিভাগকে কটাক্ষ করে কোনো বক্তব্য দেবেন না,” আইনজীবীদের উদ্দেশে বলেন প্রধান বিচারপতি।বিচার বিভাগের মান যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে সজাগ থাকতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। “সংবাদ মাধ্যমগুলো, এটা কিন্তু কোনো ব্যবসা না। সংবাদ মাধ্যমে যারা কাজ করেন, এটা একটা পেশা। আমরা কিন্তু এখন সংবাদ মাধ্যমকে দেখে যাচ্ছি এটা একটা ব্যবসা হিসেবে।এটা খুবই দুঃখজনক।”
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গণমাধ্যমের দুটি আচরণ উদাহরণ হিসেবে বাংলাদেশের সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিচারপতি সিনহা। “যুক্তরাষ্ট্রের অন্যতম সফল প্রেসিডেন্ট ছিল রুজভেল্ট। অনেকেই জানতেন না যে উনি পোলিও রোগী ছিলেন। উনি যতদিন রাষ্ট্রপতি ছিলেন আমেরিকার তাকে কোনো মিডিয়া হাঁটার সময় ক্যাচ করেনি, কোনো সংবাদ মাধ্যম তার ছবি প্রকাশ করে নাই। তখন বলা হল কেন? বলা হল নৈতিকতার প্রশ্ন।”
“সংবাদ মাধ্যম তাদের নৈতিকতা যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের রাষ্ট্রপতি তার শরীরের সাময়িক যে অপারগতা, এটাকে আমরা হীন করব না। তার কর্তব্য ও তার ভালো দিকগুলো আমরা তুলে ধর।”
একইভাবে যুক্তরাজ্যে ষাটের দশকে হ্যারল্ড উইলসন প্রধানমন্ত্রী থাকার সময় উপপ্রধানমন্ত্রী জর্জ ব্রাউনের মাতাল অবস্থার ছবি প্রকাশ না করার কথাও বলেন বিচারপতি সিনহা।“তিন দিন পরে টাইম ম্যাগাজিনের সম্পাদকীয়তে লেখা হল; বলা হল, আমরা নৈতিকতার জন্য এই সংবাদ প্রকাশ করিনি।”
“এখন আমার প্রশ্ন হল, আমরা যদি এই বিচার বিভাগ আজকে যদি জনগণের বিচার করতে গিয়ে সংবাদপত্র ও সংবাদকর্মীর পিছনে যদি কনটেম্পট প্রসেডিং বা এইগুলোতে সময় নষ্ট করি, তাহলে লক্ষ লক্ষ মামলা আমরা কীভাবে করব,” বলেন প্রধান বিচারপতি।তিনি বলেন, “বিচার বিভাগের মান যাতে অক্ষুণ্ন থাকে, আমি সবার কাছে এই আবেদন জানাচ্ছি।”
























