২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিকৃত যৌনরুচি ও লোভী মানুষ রুশদিঃ লক্ষ্মী

স্যার আহমেদ সালমান রুশদি (জন্ম: ১৯শে জুন, ১৯৪৭) একজন ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তার দ্বিতীয় উপন্যাস মিডনাইটস চিলড্রেন ১৯৮১ সালে বুকার প্রাইজ অর্জন করেছিল। তাঁর লেখার অনেকটা অংশ জুড়েই থাকে ভারতীয় উপমহাদেশ। পূর্ব ও পশ্চিমের মধ্যে অসংখ্য সংযোগ, বিচ্ছিন্নতা ও অভিপ্রয়াণ তার লেখার অন্যতম বিষয়বস্তু।স্যাটানিক ভার্সেস  নামক একটি ইসলামবিদ্বেষী উপন্যাস লেখার পর আশির দশকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা রুশদির শিরশ্ছেদের আদেশ দেন। সেই থেকে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছেন রুশদি।

তাকে বিকৃত যৌনরুচির মানুষ বলেছেন তার প্রাক্তন স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মডেল ও টিভি উপস্থাপক পদ্ম লক্ষ্ণী । একই ঈর্ষাকাতর ও লোভী বলেছেন। রুশদির তার প্রকাশিত আত্মজীবনীতে এসব কথা বলেছেন। বইটিতে সালমান রুশদির সঙ্গে তার তিন বছরের দাম্পত্য জীবনের বিভিন্ন দিক সবিস্তারে বর্ণনা করেছেন লক্ষ্মী।

লক্ষ্মীর বয়স ছিল তখন ২৮।মডেল হিসেবে সবে কাজ শুরু করেছেন।একটি পার্টিতে যখন সাক্ষাৎ হয়েছিল রুশদির সঙ্গে।তখন ১৯৯৯ সালে রুশদির বয়স ৫১ বছর। ওই সময় রুশদি মাত্র তার তৃতীয় বিয়ে সম্পন্ন করেছেন। ২০০৪ সালে রুশদিকে বিয়ে করেন লক্ষ্মী । বিয়ের প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চললেও ক্রমেই তাদের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। রুশদির বিকৃত যৌন আচরণ ও তীক্ষ্ম বাক্যবাণে লক্ষ্ণীর জীবন অতিষ্ঠ হয়ে উঠতে শুরু করে। মাত্র তিন বছরের মাথায় রুশদির সঙ্গে সম্পর্কের ইতি টানেন লক্ষ্মী। বর্তমানে লক্ষ্ণী কোটিপতি ব্যবসায়ী অ্যাডাম ডেলের ঘর করছেন ।রুশদির সঙ্গে তিন বছরের সংসারের বর্ণনা দিতে গিয়ে লক্ষ্মী বলেন, ‘এটা প্রথমে ছিল সুস্বাদু খাবার, যা পরে বিষ হয়ে দেখা দিয়েছিল।’

রুশদির বিকৃত যৌনরুচির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, যখন তিনি অসুস্থ হয়ে পড়তেন, তখন রুশদির আহ্বানে সাড়া না দেওয়ায় এই বিয়েকে বাজে বিনিয়োগ বলে মন্তব্য করতেও কসুর করেননি আলোচিত-সমালোচিত এই লেখক।

হাসপাতাল থেকে প্রায় পাঁচ ঘণ্টার অপারেশন শেষে বাসায় ফেরার পর রুশদি তার দিকে ফিরেও তাকাননি বলে দাবি করেন লক্ষ্মী। এমনকি পরের দিন তাকে বাড়িতে ফেলেই রুশদি ঘুরতে চলে যান।স্ত্রী হিসেবে তার মূল্যায়ন নিয়েও তিনি সংশয় বোধ করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ