১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি নিহত ৩

নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নওগাঁ ১৬ বিজিবির হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০ (এস) মেইন পিলার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন−পোরশা উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার মণ্ডলের ছেলে সন্দীপ কুমার (২৪), উপজেলার কাঁটাপুকুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২) এবং বাংলাদেশের ২০০ গজ ভেতরে চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত. খোদাবক্স মণ্ডলের ছেলে মফিজ উদ্দিন (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশের বেশ কিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করেন। গরু নিয়ে বৃহস্পতিবার ভোরে ফেরার পথে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা পেছন থেকে গুলি ছোড়ে। এসময় ভারতের ৮০০ গজ ভেতরে সন্দীপ কুমার ও কামাল হোসেন মারা যান। আর বাংলাদেশের ২০০ গজ ভেতরে উপজেলার চকবিষ্ণপুর দিঘিপাড়া গ্রামের মফিজ উদ্দিন মারা যান। নওগাঁ ১৬ বিজিবির হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান জানান, তিন জন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাদের মধ্যে বাংলাদেশ এলাকায় একজন এবং ভারতের ভেতরে মারা গেছে দু’জন। এই ঘটনায় পতাকা বৈঠকের জন্য ভারতের বিএসএফকে চিঠি দেবেন বলেও জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ