বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একাদিক ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের উল্টোদিকের রাস্তায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।আজ বিকেল ৪টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।[ad id=”28167″]

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি অফিসের উল্টো পাশের রাস্তায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে জানা যায়নি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই বিএনপি কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থানরত ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ভাসানী ভবনের গলির ভেতর ছুটে গিয়ে ককটেল নিক্ষেপকারী সন্দেহে আবদুল মান্নান নামে একজনকে ধরে নিয়ে আসে।

এরপর তাকে বেদম পিটিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ করেন। সরকারি দলের লোকজন এ বিস্ফোরণ ঘটিয়েছে বলেও তাঁরা নানা ধরনের স্লোগান দেন। পল্টন থানার এসআই সালাউদ্দিন জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় মাহতাব উদ্দিন জেমি, নাইমুর রহমান ও নুরুল আলম নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ