৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পায়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু সব সময় এই দলটি মোনাফেকি করেছে। মোনাফেকি ছাড়া তারা কিছু করেনি।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে নির্বিচারে হত্যা করেছে। অথচ জামায়াত বলে বসল তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে। তাহলে আপনারা আবু সাঈদ, মুগ্ধর রক্তকে কীভাবে মাফ করবেন।

তিনি বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, উস্কানি ছড়াচ্ছে। সেই ভারত জামায়াতের কাছে অত্যন্ত প্রিয় হয়ে গেলে; এটা খুবই দুঃখজনক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ