১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাল্য বিয়ে পণ্ড, বর ও অভিভাবকের দণ্ড

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কোর্টকান্দি গ্রামে বাল্য বিয়ে পণ্ড করেছে প্রশাসন। এই ঘটনায় ছেলে ও ছেলের অভিভাবককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাস করে কারাদণ্ড দেওয়ার রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৯ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, ওই উপজেলার মহিষাখোলা গ্রামের মোবারক শিকদারের ছেলে রবিউল শিকদার (২২) এবং অভিভাবক একই উপজেলার নজরুল ইসলাম শিকদারের ছেলে বেলায়েত শিকদার।

বাল্য বিয়ে পণ্ডের বিষয়টি নিশ্চিত করে বিল্লাল হোসেন বলেন, ‘মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়ের মা-বাবার নিকট থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। আর বাল্য বিয়ের চেষ্টা করায় ছেলে ও ছেলের অভিভাবককে দণ্ড দেওয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ