১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে আনসার আল ইসলামের ৫ সদস্য আটক

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

রোববার রাতে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।

তিনি জানান, এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে দুপুরে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ