১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বান্ধবীকে ফিলিপাইন পাঠিয়ে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা করেন প্যাডক

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে বন্দুক দিয়ে হামলা চালানোর আগেই বান্ধবী মারিলু ড্যানলিকে ফিলিপাইনে পাঠিয়ে দেয় হামলাকারী স্টিফেন প্যাডক। নাম প্রকাশে অনিচ্ছুক ড্যানলির ছোট বোন এই তথ্য জানিয়েছেন।

তিনি সিএনএনকে বলেন, প্যাডক হয়তো মনে করেছিল, ড্যানলি থাকলে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে না, সেজন্য তাকে আগেই পাঠিয়ে দেওয়া হয়। ড্যানলিকে বলা হয়, তোমার জন্য সস্তায় ফিলিপাইনের একটি টিকিট পেয়েছি, তুমি দ্রুত চলে যাও।

বিমানবন্দরের কাছে যাওয়ার পর ড্যানলিকে প্যাডক ফিলিপাইন যাওয়ার কথা জানায়। এর আগে তাকে কিছুই বলা হয়নি। মঙ্গলবার রাতে ড্যানলি ফিলিপাইন থেকে যুক্তরাষ্ট্রে পৌছায়। তাকে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ