২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বান্দরবান লামার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইয়াবা সহ গ্রেপ্তার

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি,

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে কক্সবাজারের চকরিয়া থানার পুলিশ। রোববার রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। আহসান ফাইতং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধূইল্যাছড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি জানান, রবিবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে তাকে ১ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার করে থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী ও এনামুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স।

নির্ভরযোগ্য সূত্র জানায়, শেখ এইচ এম আহসান উল্লাহ ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে ছাড়িয়ে নিতে কয়েক লাখ টাকার মিশন নিয়ে একটি প্রভাবশালী মহল ব্যাপক তৎপরতা শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার আহসান থানা হেফাজতেই আছে।

নাম প্রকাশ না করার শর্তে ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক নেতা দাবি করে বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে আহসান উল্লাহ দীর্ঘদিন ধরে আদম ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন জানান, এক হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। চকরিয়া থানা মামলা নং- ১০, তারিখ- ৫ ফেব্রুয়ারী ২০১৮ইং।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ