মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
আর্থনিউজ২৪: বান্দরবানে লামায় স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে হত্যার প্রতিবাদে ও খুনি স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধর করেছে লামাবাসী । মঙ্গলবার বেলা ১২টায় খুনি থোয়াইশৈমং লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে উপজেলা পরিষদের সামনে কয়েক শতাধিক এলাকাবাসী এই মানববন্ধনে যোগ দেয়। কান্না ঝরা কন্ঠে সকলে খুনি থোয়াইশৈমং মার্মার দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবি করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ৭বছর প্রেম করে অবশেষে ৪মাস আগে বিয়ে করে তারা। ভালবাসার সংসার এভাবে ধ্বংস হয়ে যাবে এটা ভাবতে পারেনি তারা। সংসার গড়ার আগে ভেঙ্গে যাবে তা কারোরই জানা ছিল না। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, লামা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর জাহানারা বেগম, থুইনি মং মার্মা, ক্যাজ মার্মা, মংছিংপ্রু মার্মা ও উছিহ্লা মার্মা সহপ্রমূখ।
[news_in_pics style=”1″ display=”category” title=”বান্দরবানের লামায় স্কুল শিক্ষিকাকে গলা কেটে হত্যা” category=”15″ show_more=”on”]

























