বান্দরবানে জেএসএস এর বাধার মুখে আ.লীগের সভা পন্ড

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

নির্বাচন কমিশনের তথ্য মতে মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামীলীগের রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তৎপরতার অংশ হিসেবে শনিবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাচা ইউনিয়ানের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনের জন্য সভা ডাকে স্থানীয় আওয়ামীলীগ। স্থানীয় জনসংহতি সমিতি(জেএসএস) এর বাধার মুখে সভা পন্ড হয়ে যায় সভা।

জানা গেছে, সভায় যোগ দেয়ার জন্য রোয়াংছড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী ও বান্দরবান পৌর সভার সাবেক প্যাানেল মেয়র মংহ্নৈচিং তারাছায় উপস্থিত হলেও তারা জনসংহতি সমিতির বাধার মুখে সমাবেশে যোগ দিতে পারেনি। পরে স্থানীয় একটি মন্দিরে ঘরোয়া আলাপ আলোচনার মাধ্যমে মংথোয়াইপ্রু মার্মাকে সভাপতি, হেমন্ত ত্রিপুরাকে সাধারন সম্পাদক এবং নওশা মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট তারাচা ইউনিয়ানের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিঠি গঠন করা হয়।

এই ব্যাপারে স্থানীয় জনসংহতি সমিতির নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা বাধা দেয়ার বিষয়টি অস্বীকার করেন।
ইউনিয়ন আওয়ামীলীগ সুত্রে জানা গেছে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেএসএস পক্ষের চেয়ারম্যান এবং মেম্বারদের বিজয়ী করার জন্য তারা স্থানীয় আওয়ামীলীগকে যেন সংগঠিত হতে না পারে তাই এই হামলা চালায়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ