তিন জেএমবি সদস্যকে বাগমারা জেলায় অভিযান চালিয়ে আটক করেছে র্যাব। উপজেলার সগুনা পূর্বপাড়া গ্রাম থেকে রোববার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গোপালগঞ্জের আমিনুর রহমান সুপন (৩৫), গাজীপুরের আবু সাইদ মানিক (২৮) ও নারায়ণগঞ্জের পিএম শাহীন শাহ তানিন (৫২)।
রাতে উপজেলার পূর্বপাড়া গ্রামে তিন অপরিচিত লোক দেখে স্থানীয়দের সন্দেহ হলে র্যাবকে খবর দেয় তারা। পরে র্যাব গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৬টি হাতবোমা, ৭টি পেট্রোল বোমা ও ৮টি জিহাদি বই উদ্ধার করা হয়। এসব তথ্য জানান রাজশাহী র্যাবের এএসপি অলক বিশ্বাস ।
আটককৃতদের রাজশাহী র্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা আগামী ৭ মার্চে অপ্রীতিকর ঘটনা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৫
























