১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নড়াইল-যশোর মহাসড়কের ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে নড়াইল-যশোর মহাসড়কের গাবতলা এলাকায় । এতে এই রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন । 

রোববার ভোর রাতে নড়াইলগামী একটি বালু বোঝায় ট্রাক ব্রিজ পার হওয়ার সময় ভেঙে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নড়াইল শহরের উপ-পরিদর্শক (টিএসআই) পান্নু শেখ জানান, যশোর থেকে ক্রেন এনে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। দ্রুত যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ