১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগমারায় আচরণবিধি ভঙ্গে এমপিকে শোকজ, ১৬টি ইউপির নির্বাচন স্থগিত

নির্বাচনী আচরণবিধি না মানায় রাজশাহী-৪ আসনের (বাগমারা) এমপি এনামুল হককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে বাগমারা উপজেলার ১৬টি ইউপির সবগুলোর নির্বাচন স্থগিত করেছে সংস্থাটি। শনিবার চতুর্থ ধাপে এসব ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল। এদিকে নির্বাচনী অনিয়মের কারণে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের জন্যও পুলিশ মহাপরিদর্শকে নির্দেশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বৃহস্পতিবার ইসির দেয়া নির্দেশনার চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। আর বাগমারার নির্বাচন স্থগিত করতে গতকাল রাতেই রিটার্নিং কর্মকর্তাকে ইসির নির্দেশনা দেয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, এমপি এনামুল হক নির্বাচনী এলাকায় অবস্থান করছিলেন। রিটার্নিং কর্মকর্তা তাকে নির্বাচনী এলাকা ছাড়তে বললেও তিনি এলাকাতে অবস্থান করায় নির্বাচন কমিশন এনামুল হককে শোকজ ও ভোটগ্রহণ স্থগিতের আদেশ দেন। শোকজে এনামুল হকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না, তার জবাব নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ