ইরাকের রাজধানী বাগদাদে কমপক্ষে ৭০ জন পৃথক তিনটি বোমা হামলায় নিহত হয়েছেন । এতে একশোর অধিক মানুষ আহত হন । গতকাল মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে দেশটির শিয়া অধ্যূষিত এলাকা আল-শাহাব, সাদর ও বাগদাদের দক্ষিণে । আজ বুধবারআন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবরটি প্রকাশ হয়েছে ।
প্রথম আত্মঘাতী হামলাতে নিহত হন ৩৮ ও আহত ৭০ জন। সাদর শহরের কাছাকাছি অপর একটি গাড়ি বোমা হামলায় প্রাণহানি ঘটে ১৯ জনের। বাগদাদের দক্ষিণে আরেকটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ছয়জন মারা যান ও আহত হয়েছেন ২১ জন। বাগদাদে এসব আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস ও আইসিস। এক বিবৃতিতে বাগদাদ হামলার কমান্ড ও মুখপাত্র এ কথা জানান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বোমা বহনকারী ছিলেন একজন নারী। উল্লেখ্য যে, গত সাতদিনে আইসিস’র পৃথক কয়েকটি বোমা হামলায় মারা গেছে একশো জনের অধিক। আইএস ও আইসিস’র যৌথ হামলায় এভাবেই ইরাকে প্রাণ হারাচ্ছে সাধারণ বাসিন্দারা।
























