২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাকবিশিস বাঁশখালী উপজেলার ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আহমদ কনক, বাশঁখালী:  ১৬ জানুয়ারী ২০২০ইং বাঁশখালী গার্লস কলেজ মিলনায়তনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) বাঁশখালী উপজেলার ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন বাঁশখালী উপজেলার সভাপতি অধ্যাপক অসীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পাঠ করেন অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক উত্তম চৌধুরী, প্রধান বক্তা অধ্যাপক কানাই দাশ, বিশেষ অতিথি অধ্যক্ষ আবুল মনসুর মো. হাবিব, বাশিস নেতা গোলামুর রহমান, অধ্যাপক ভবরঞ্জন বণিক, অধ্যক্ষ মুসা শিকদার, অধ্যক্ষ হামিদুল হক, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যাপক শহীদ উদ্দিন ও অধ্যাপক জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

এছাড়া মঞ্চে উপবিষ্ট ছিলেন উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোছাইন, বাঁশখালী কলেজের অধ্যাপক আবদুল আহাদ মিলন, অধ্যাপক আবদুল গফুর, মাস্টার নজির আহমদ কলেজের অধ্যাপক তুষার কান্তি ভারতী, হাজীগাঁও স্কুল এন্ড কলেজের অধ্যাপক রুবেল নাথ প্রমুখ।

সভায় পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের অধ্যাপক মোহাম্মদ হোসেন কে সভাপতি, বাঁশখালী কলেজের অধ্যাপক মানিক দে শ্রাবণ কে সাধারণ সম্পাদক, বাঁশখালী গার্লস কলেজের অধ্যাপক মোহাম্মদ নবী কে সাংগঠনিক সম্পাদক করে বাঁশখালী উপজেলা বাকবিশিস ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা শিক্ষক সমাজকে দেশমাতৃকার প্রতি গভীর মমত্ববোধ রেখে মূল্যবোধ সম্পন্ন মানবসম্পদ গড়ার লক্ষ্যে নিবেদিত প্রাণ হওয়ার আহ্বান জানান। সভায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বৈষম্যহীন-অসম্প্রদায়িক-সর্বজনীন-বিজ্ঞানমনষ্ক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৪ জানুয়ারী কাজির দেউরী ভিআইপি ব্যাঙ্কুইট হলে অনুষ্ঠিতব্য বাকবিশিস সম্মেলন সফল করার আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ