১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে পৌঁছেছে আফগানিস্তান দল

আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এক টেস্টের সিরিজ। একমাত্র টেস্ট খেলতে দুই ভাগে ঢাকা পৌছানোর কথা আফগানদের। তার মধ্যে প্রথম বহর ইতোমধ্যে পৌঁছে গেছে ঢাকায়। দ্বিতীয় বহরও আসার কথা আজই।

 

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আফগানরা দলে পাচ্ছে না তারকা লেগ স্পিনার রশিদ খান। এছাড়াও নেই আরেক স্পিনার মুজিবর রহমান। তাদের ছাড়াই প্রথম দফায় আফগানদের টেস্ট দলের ১০ জন পা রেখেছে ঢাকা মাটিতে।

আজ শনিবার (১০ জুন) সকাল ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আফগানদের প্রথম বহর। ঢাকায় নেমেই সোজা হোটেলের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করে আফগানিস্তানের ক্রিকেটাররা।

আগামীকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে আফগানিস্তান দলের। আগামী ১৪ জুন সকাল ১০টা থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), আফসার জাজাই, করিম জানাত, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ, নাসির জামাল, ইজারুল্লাহক নাভিদ, নিজাত মাসুদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, জহির খান, ইয়ামিন আহমদজাই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ