মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশে আমাদের বিনিয়োগ ও ব্যবসা রয়েছে। আমরা এদেশে আসতে কাউকে নিষেধ করছি না। তবে সতর্কতা রয়েছে।
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
বার্নিকাট বলেন, বিদেশিদের নিরাপত্তা নিয়ে এ দেশের সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। তবে শঙ্কা রয়েছে। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকায় আমরা আমাদের্ নাগরিকদের উপরে জারি করা সতর্কতা এখনও প্রত্যাহার করিনি।
পোস্টটি যতজন পড়েছেন : 9
























