৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের “অন্তরঙ্গ” সিনামার ট্রেইলর ভিডিও প্রকাশ

প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত সর্বশেষ সিনেমা ‘অন্তরঙ্গ’। আগামী ৬ নভেম্বর সিনেমাটি সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার মুক্তিকে সামনে রেখে গতকাল ৩ নভেম্বর ৩ মিনিট ৩৩ সেকেন্ডের অফিসিয়াল ট্রেইলার প্রকাশিত হয়েছে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে।

এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় অভিষেক হতে চলেছে মডেল ও অভিনেত্রী আলিশা প্রধানের। আলিশার বিপরীতে দেখা যাবে ইমনকে। এছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, অরুণা বিশ্বাসসহ আরো অনেকে।
নিজের প্রথম সিনেমার মুক্তির প্রসঙ্গে আলিশা জানান, ‘অন্তরঙ্গ’ সিনেমাটি এরই মধ্যে ৫০টি প্রেক্ষাগৃহে বুকিং দেয়া হয়েছে। আশা করছি, ৮০-১০০টি সিনেমা হলে মুক্তি দেয়া হবে।

গুণী নির্মাতা প্রয়াত চাষী নজরুল ইসলামের হাত ধরে চলচ্চিত্রে কাজ শুরু করেন এই মডেল। একই নির্মাতার ‘ভুল যদি হয়’ ও ‘অজান্তে ভালোবাসা’ শিরোনামের আরো দুটি সিনেমায় অভিনয় করেছেন আলিশা। সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় আছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ