বাংলাদেশের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পাঠানো চিঠির জবাবে এ কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা বলেন, ‘ফেসবুকের কাছে পাঠানো চিঠির একটি জবাব আমাদের কাছে এসেছে।’
মন্ত্রণালয় সূত্র জানায়, ইমেইলের মাধ্যমে দেওয়া উত্তরে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জানুয়ারি মাসে তারা আলোচনায় বসতে চায়।
গতকাল সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে ফেসবুকের কার্যালয়ে চিঠি পাঠানো হয়। দেশের সাইবার নিরাপত্তা, নারীর প্রতি হয়রানি, ধর্মীয় উসকানি, রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ফেসবুকের সঙ্গে চুক্তি করার প্রস্তাব দেওয়া হয় ওই চিঠিতে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৯৩























