২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের যেসব এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি  ও কালবৈশাখী ঝড় হতে পারে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে।

ঢাকায় সারাদিন আকাশ মেঘলাসহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বিকালের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, এই মৌসুমে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক। শনিবার (১৮ এপ্রিল) বিশেষ করে সিলেটের দিকে কালবৈশাখী হতে পারে৷ ঢাকায় বিকে অথবা সন্ধ্যার দিকে কালবৈশাখী হতে পারে। এছাড়া সারাদিনে কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূবাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৭৭ মিলিমিটার। এছাড়া শ্রীমঙ্গলে ৬১, ডিমলায় ৫৬, তেতুলিয়ায় ২৪, রাজারহাটে ১৩, সৈয়দপুরে ১০, রংপুরে ৭, রাংগামাটিতে ২, সীতাকুণ্ডে ১ এবং গোপালগঞ্জের সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ