চট্টগ্রামের বাঁশখালীতে একটি ইটভাটার মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া ছররা গুলিতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ রোববার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নে ইটভাটার মারিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সংঘর্ষ থানানোর চেষ্টা করে। এসময় পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। এতে প্রায় ১৫ জন আহত হন।
বাঁশখালী থানার ওসি মো. আলমগীর সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, “বাহারছড়া ইউনিয়নে ইটভাটার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ রোববার দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে “সংষর্ষ থামাতে পুলিশ ছররা গুলি ছুড়লে কমপক্ষে ১৫ জন আহত হন।”
পোস্টটি যতজন পড়েছেন : ২৫৮
























