২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে মংলা বন্দরকে সতর্কসংকেত

আজ বুধবার সকালে আবহাওয়া অফিস এর বরাতে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিমে অগ্রসর হতে পারে।

এ কারণে বাগেরহাটের মংলা বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ