বুধবার (৮ এপ্রিল) দুপুরে কারাগার থেকে আদালতে নেয়া হয় খুনি আবদুল মাজেদকে। পরে দুপুর দেড়টার দিকে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এই মৃত্যু পরোয়ানা জারি করেন।
সোমবার (৬ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুর অন্যতম খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা ১১টার দিকে সংবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্যাপ্টেন মাজেদ দীর্ঘদিন পালিয়ে ছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৬০৭























