২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর খুনি মাজেদের সঙ্গে সাক্ষাত পরিবারের সদস্যদের, সে কোন সময় রায় কার্যকর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বরখাস্ত ক্যাপ্টেন আবদুল মাজেদের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যার। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পরিবারের সদস্যরা কারাগারে ভিতরে প্রবেশ করেন।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল)  তার প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি বাতিল করে দেয়ায় ফাঁসির আদেশ কার্যকরে আর কোনো বাধা রইলো না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, খুনি মাজেদের ফাঁসির দণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই, আমরা যে কোনো সময় কার্যকর করতে পারব।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মাজেদ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার (৬ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মাজেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বুধবার (৮ এপ্রিল) মৃত্যুর পরোয়ানা পড়ে শোনানোর পর সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান আব্দুল মাজেদ। পরে প্রাণভিক্ষার আবেদনটি নাকচ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারের ভেতরে ফাঁসির মঞ্চ সব সময় প্রস্তুত থাকে। তবে পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে কারাগার হস্তান্তরের পর থেকে এখন পর্যন্ত ওই ফাঁসির মঞ্চে কোনো ফাঁসি কার্যকর হয়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ