বগুড়ায় জামায়াত-শিবিরের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার

বগুড়ার পাঁচ উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মে) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (১২ মে) ভোর পর্যন্ত ওই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের নামে ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগ মামলা রয়েছে। এদের মধ্যে নন্দীগ্রাম উপজেলায় শিবিরের চারজন, শেরপুরে জামায়াতের তিনজন, কাহালুতে জামায়াতের চারজন, আদমদীঘিতে জামায়াতের এক নেতা ও দুপচাঁচিয়া উপজেলায় জামায়াতের চার নেতাকর্মী রয়েছেন।

একইদিনে দুপুর সাড়ে ১২টায় জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান এ তথ্য জানান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ