ফ্লোরিডায় নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলা, নিহত ২

ফ্লোরিডায় নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত। শনিবার রাত আমেরিকার ফ্লোরিডা প্রদেশের অরলান্ডো শহরের একটি ব্যস্ত ক্লাবে এই হামলার ঘটনা ঘটে। সপ্তাহান্তের আনন্দে যখন মাতোয়ারা ছিল ক্লাবে আসা প্রায় তিনশো মানুষ ঠিক সেই সময়েই আক্রমণ চালায় ওই আততায়ী। এই নিয়ে একসপ্তাহের মধ্যে দু’বার ফ্লোরিডা প্রদেশের নাইট ক্লাবে আক্রমণের ঘটনা ঘটল।

পুলিশ সূত্রে খবর, উক্ত ঘটনায় প্রথমে দশ জন আহত হয়েছিলেন। এদের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাণ হারান একজন। অবশিষ্ট আটজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সমগ্র ঘটনা নিয়ে বেশ ধোঁয়াশায় রয়েছে পুলিশ। এখনও চিহ্নিত করা যায়নি হামলাকারীকে। ওই নাইট ক্লাব ও শহরের অন্যান্য প্রান্তের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ