ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিল্টনের আঘাতে প্রাণহানি বেড়ে ১৬

ফ্লোরিডার মধ্য ও উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় মিল্টনের আঘাতে প্রবল বন্যা ও বাতাসে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে গেছে অনেক বাড়িঘর। এই ঝড়ে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৩০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

বিবিসি জানিয়েছে, বুধবার ৯ অক্টোবর রাতে হারিকেনটির স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার। বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র আটলান্টিক মহাসাগরের দিকে সরে যায়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়টি রাজ্য থেকে দূরে সরে যাওয়ায় বৃহস্পতিবার ফ্লোরিডার উত্তরাঞ্চলের একটি এলাকায় ৫ থেকে ১০ সেন্টিমিটার অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে। মিল্টনের প্রভাবে ফ্লোরিডার পশ্চিম উপকূলের শহর সেন্ট পিটার্সবার্গে ৪১ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা অক্টোবরের গড় বৃষ্টিপাতের আটগুণ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে টাম্পা, সেন্ট পিটার্সবার্গ, সারাসোটা এবং ফোর্ট মায়ার্স শহরও জলোচ্ছ্বাসের কবলে পরে প্লাবিত হয়। ৩০ লাখেরও বেশি বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই অবস্থা দীর্ঘ সময় স্থায়ী হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউটিলিটি কোম্পানিগুলো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ