ফ্রান্সে হামলায় মৃত্যুর সংখ্যা ১৫৩ তে ছড়িয়েছে, বিশ্ব নেতাদের নিন্দা, আই এস এর উল্লাস, জরুরী অবস্থা জারি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাতাক্লান হল সহ প্রায় ৪০টি স্থানে সিরিজ হামলার ঘটনায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত দেড়শতাধিক।

এখানো কোন বাংলাদেশীর হতাহতের খবর পাওয়া যায়নি।  আতংকে বাংলাদেশীরা

বাতাক্লান কনসার্ট হলে পুলিশের অভিযান শেষে পাঁচ সন্ত্রাসী নিহত হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

ভয়াবহ এই হামলার ঘটনায় জরুরি অবস্থা জারি করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। বন্ধ ঘোষণা করা হয়েছে সীমান্ত। হামলার নিন্দা জানিয়ে ফ্রান্সকে সন্ত্রাস মোকাবেলায় সার্বিক সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শুক্রবার বিকেলে প্যারিসের বাতাক্লান হলের আশপাশে আত্মঘাতী হামলাসহ সিরিজ বোমা হামলা ঘটায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই মারা যায় অর্ধশতাধিক। সেখানে ব্যান্ড দল ঈগলস অফ ডেথ এর কনসার্ট চলাকালীন বন্দুকহাতে প্রবেশ করে শতাধিক লোক জিম্মি করে তারা।

একই সময় এই হলের কাছাকাছি প্যারিসের স্তেদে ফঁস স্টেডিয়ামের পাশে জার্মানি ফ্রান্স প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন আরো দুটি বোমা বিস্ফোরিত হয়। সেখানে এপর্যন্ত কমপক্ষে পাঁচজন নিহত হওয়ার খবর জানায় গণমাধ্যম। এসময় সেখানে ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ ও প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভলসও উপস্থিত ছিলেন। হামলার পর তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারের সাহায্যে তাদের উদ্ধার করা হয়। ফ্রান্সের সীমান্ত বন্ধ করে দিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ওলাদ। ফ্রান্সের নিরাপত্তা রক্ষার জন্য সেনাবাহিনীকে সর্বোচ্চ কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ বলেন, প্যারিসের একাধিক স্থানে হামলা হয়েছে বলে আমি খবর পেয়েছি। ফ্রান্স সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরতম লড়াইয়ে অংশ নিয়েছে। যেকোন মূল্যে দেশবাসীর নিরাপত্তা রক্ষা করা হবে। সন্ত্রাসীদের অবশ্যই ভয়াবহ শাস্তির মুখোমুখি করবো আমরা।

প্যারিসের একাধিক রেস্তোরাতেও একইসময় হামলার ঘটনা ঘটে। পুলিশের দেয়া তথ্যমতে প্যারিসের প্রায় দশটি জেলায় প্রায় ৪০টি স্থানে একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা। ইউরোপের শিল্পনগরী পরিণত হয় ত্রাসের নগরীতে।

একজন বলেন, বীভৎস পরিস্থিতি। এমন ভয়াবহ হামলার ঘটনা কত কয়েক দশকে আর ঘটেছে বলে মনে হয় না।

আর এক প্রত্যক্ষদর্শী বলেন, স্টেডিয়ামে খেলা দেখছিলাম। সব ভালোই চলছিলো। হঠাৎ এমন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে কে জানতো। বাড়ি পৌঁছবো কেমন করে বুঝতে পারছিনা।

মধ্যরাত পর্যন্ত বাতাক্লান হল ও এর আশপাশে অভিযান চালায় পুলিশ। প্যারিস ও এর আশপাশে নতুন করে প্রায় ১৫শ সেনা মোতায়েন করা হয়। এ পর্যন্ত অন্তত পাঁচ সন্ত্রাসী পুলিশি অভিযানে নিহত হয়েছে বলে জানায় গণমাধ্যম। বাতাক্লান হল থেকে উদ্ধার করা হয় জিম্মিদের।

এই হামলার ঘটনায় মানবতার চরম অপমান হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হামলার পর এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান তিনি।

তিনি বলেন, আমি প্যারিসে হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ফ্রান্স বরাবরই আমাদের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অংশীদার। তাদের সব ধরণের সহযোগিতা দিতে আমরা সদাপ্রস্তুত।

এদিকে, প্যারিস হামলার ঘটনার পরপরই বেলজিয়াম ও প্রতিবেশী দেশগুলোতে নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্স সংলগ্ন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন ও তল্লাশি অভিযান জোরদার করেছে বেলজিয়াম।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ