সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে দুই সহোদর শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কক্সবাজারের রামু সদরের মেরংলোয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রামুর সদর ফঁতেখারকূল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার মো. ইব্রাহিম খলিলের ছেলে খালেদ হোসাইন (১৭) ও তার ভাই রাশেদুল করিম (২০)। এদের মধ্যে রাশেদুল করিম ছাত্র শিবিরের উপজেলা কমিটি এবং খালেদ হোসাইন ইউনিয়ন কমিটির সক্রিয় কর্মী ছিল
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, দুই সহোদর গ্রাফিক্স করে প্রধানমন্ত্রীর মুখমণ্ডলে দাঁড়ি লাগিয়ে বিকৃতভাবে প্রচার করছিল। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
























