ফিশ কোফতা

ফিশ কোফতা

উপকরণ:

  • রুই মাছের কিমা ১ বাটি
  • পেঁয়াজ কুচি ৪ চামচ
  • কাঁচামরিচ কুঁচি ২ চামচ
  • জিরা গুঁড়ো দেড় চামচ
  • তেজপাতা ১টি
  • টোম্যাটো পেস্ট
  • আদা, রসুন বাটা ২ চামচ
  • মরিচগুঁড়ো ১ চামচ
  • লবণ স্বাদমতো
  • চিনি
  • হলুদ পরিমাণমতো
  • সরিষর তেল
  • পানি
  • ধনেপাতা

পদ্ধতি:

  • একটি বাটিতে মাছের কিমার সঙ্গে পেঁয়াজ, মরিচ কুঁচো, জিরা গুঁড়ো, সামান্য লবণ, হলুদ নিন।
  • এবার সব উপকরণগুলো ভালো করে মেখে বলের আকারে গড়ুন।
  • কড়ায় তেল গরম দিন।
  • তেল গরম হয়ে গেলে তাতে বলগুলো ছেড়ে লাল করে ভেজে তুলে রাখুন।
  • এবার তেলে তেজপাতা, গোটা জিরে ফোঁড়ন দিন।
  • এবার বাকি পেঁয়াজ কুঁচি কড়ায় দিয়ে ভাজুন।
  • খানিকটা ভাজা হয়ে এলে তাতে আদা ও রসুন বাটা দিয়ে দিন।
  • সামান্য ভাজা ভাজা হয়ে এলে অল্প হলুদ, লবণ ও মরিচগুঁড়ো, জিরে গুঁড়ো দিন।
  • মিনিট দু’য়েক ভাজার পর টোম্যাটো পেস্ট দিয়ে ভালো করে কষান।
  • কয়ে এলে সামান্য পানি দিন।
  • এবার কড়ায় বলগুলো দিয়ে কড়ায় ঢাকা দিয়ে রাখুন মিনিট পাঁচেক।

ব্যাস, তৈরি ফিশ কোফতা।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ । আমাদের ফেসবুক পেইজ

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ