ফিদায়েঁ বিস্ফোরণে মারুয়া শহরে ১৯ জনের মৃত্যু

ফিদায়েঁ বিস্ফোরণে উত্তর ক্যামেরুনের মারুয়া শহরে মৃত্যু হল কমপক্ষে ১৯ জনের৷ জখম ৬২৷ তিনদিন আগেই এই অঞ্চলে হামলা চালিয়েছিল নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম৷ জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল ক্যামেরুন৷ শনিবার ফের রক্তাক্ত হল শহর৷

স্থানীয় এক আধিকারিকের কথায়, এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পন্ট ভার্ট এলাকায় হামলা চালায় এক কিশোরী আত্মঘাতী বিস্ফোরণকারী৷ এই হামলায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল সেনাবাহিনী৷ এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করে করেনি কোনও জঙ্গি গোষ্ঠী৷

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ