২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে যুবক খুন, হাত-পা বাধা অবস্থায় পুকুর থেকে লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়িতে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পা বাঁধা অবস্থায় নাড়িভুঁড়ি বের হয়ে যাওয়া ওই যুবকের লাশ পাওয়া গেছে বাড়ির পাশে পুকুরে। অাজ সকাল অাটটায় যুবকটির লাশ দেখতে পান প্রতিবেশিরা। নিহত যুবকের নাম, মো: মঈন উদ্দিন (২৮)। তিনি ফটিকছড়ি পৌরসভাধীন দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের ২ নং ওয়ার্ডের রমজান অালী মুন্সীর বাড়ীর মৃত অাজিজুল হকের তৃতীয় পুত্র। তিনি পেশায় তার্কি ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি পাইপ-পিটারের কন্ট্রাকটর ও ছিলেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে মইনউদ্দিন নিখোঁজ ছিল।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ