সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ নাশকতার ৩ মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্থায়ী জামিনের রুলের আদেশ ২২ নভেম্বর নির্ধারণ করেছেন ।
এ ৩ মামলায় ফখরুল বর্তমানে কারাগারে রয়েছেন।
গত ২ নভেম্বর এ মামলার রুল শুনানির জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দেন আপিল বিভাগ। একই দিন আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করেন উচ্চ আদালত। এরপর ৩ নভেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন মির্জা ফখরুল ইসলাম। আদালত জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন
চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ নাশকতার অভিযোগে পল্টন থানায় ৩টি মামলা করে পুলিশ। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, ল্যাভেন্ডার যেমন মশা তাড়াতে সক্ষম, তেমনিই এর সুমিষ্ট গন্ধ ঘুমের সহায়ক। তাই ল্যাভেন্ডার অয়েল স্নানের সময় ব্যবহার করুন। অথবা ঘুমানোর সময় বিছানায় ও বালিশের চারপাশে স্প্রে করে নিন।
























