প্রেসিডিয়ামের বৈঠক বর্জন করেছেন রওশন এরশাদ

জাতীয় পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের বৈঠক বর্জন করেছেন রওশন এরশাদসহ তার অনুসারী সদস্যরা। আজ বেলা সাড়ে এগারোটায় বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এরশাদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

এতে প্রেসিডিয়ামের মোট ২৩ জন সদস্য উপস্থিত আছেন। বৈঠকে রওশনসহ নয়জন সদস্য কোনো কারণ ছাড়াই অনুপস্থিত। তারা সবাই দশম জাতীয় সংসদের সদস্য। বাকিরা অসুস্থতাজনিত এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে বৈঠকে অংশ নেননি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ