১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রীতির রিসেপশনে থাকছে হৃত্বিক-সুজান !

প্রীতি এ কি করলেন? বিয়েটা সেরে ফেললেন চুপিসারে।সানাই বাজে নি ঢোল বাজেনি। কি হল?এমনকি বিয়ের পাঁচদিন কেটে যাওয়ার পরেও সামনে আনেননি বিয়ের একটিও ছবি। কিন্তু রিসেপশনে কোনো লুকোচুরি রাখছেন না প্রীতি জিনতা এবং জেন গুড এনাফ। বরং মুম্বাইয়ে বেশ ধুমধাম করেই রাজপুত স্টাইলে রিসেপশন সারতে চলেছেন তাঁরা।

3star

এবার আর শুধু আত্মীয় আর ঘনিষ্ট বন্ধুবান্ধব নিয়ে নয়। প্রায় গোটা বলিউডকে দেখা যাবে তাঁদের রিসেপশনে। সূত্রের খবর, তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব এক ছাদের তলায় আনতে চলেছে বলিউডের তিন ‘‌খান’কে। হ্যাঁ, সেখানে সলমন খান, শাহরুখ খান এবং আমির খানকে দেখা যেতে পারে একসঙ্গে। এখানেই শেষ নয়। এছাড়া আমন্ত্রণ পেয়েছেন ববি দেওল, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন প্রমুখ। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রাক্তন দম্পতি হৃত্বিক রোশন এবং সুজান খানও।দেখা যাক তাদের কথপকথন হয় কিনা? নাকি আবার জোড়া লেগে যাই তাদের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ