প্রশ্নপত্র ফাঁস রোধে উচ্চ পর্যায়ের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। যথাসময়ই এসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সোমবার (১ ফেব্রয়ারি) শুরুহওয়া এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সকাল ১০টায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়।
এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। সারা দেশে ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পোস্টটি যতজন পড়েছেন : 8
























