প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তাঁরা।
সকালে প্রথমেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরন। বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাঁকে সহযোগিতা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন তিনি। প্রতিবেশী দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন হাইকমিশনার।
পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশের ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। এ সময় তাঁদের মধ্যে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : ১৬৯

























