প্রধানমন্ত্রীর কাছে পচার হওয়া শিশুদের চিঠি অবশেষে স্বদেশে ফেরত

বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন সময়ে পাচার হওয়া কয়েকটি শিশুকে আজ বাংলাদেশে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হচ্ছে। বছর দুয়েক আগে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছিলো। এসব শিশুকে রাখা হয়েছিলো দক্ষিণ দিনাজপুরে শুভায়ন নামের একটি আশ্রয় কেন্দ্রে। এই শিশুরা সবাই মিলে প্রায় এক বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখে তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্যে উদ্যোগ নিতে অনুরোধ করেছিলো।

ভারত সরকার, চাইল্ড লাইন, শুভায়ন আশ্রয় কেন্দ্রের যৌথ উদ্যোগে ও মধ্যস্থতায় আজ আর কয়েক ঘণ্টা পরে হিলি সীমান্তে তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে। চাইল্ড লাইনের সমন্বয়কারী সুরজ দাশ বিবিসি বাংলাকে বলেন আজ ছয়টি শিশুকে পাঠানো হচ্ছে, তবে তার পরেও আরও অন্তত ৪০টি শিশু রয়ে যাচ্ছে। সব শিশুরা গত দেড় দু বছরে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে। এসব শিশুরা কেউ পাচারের শিকার কিংবা কেউ অনুপ্রবেশের দায়ে আটক হয়েছিলো।

এর আগে ৩৮টি বাংলাদেশী শিশু-কিশোর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে অনুরোধ করেছিলো তিনি যেন তাদের দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ