১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীকে হুমকি শামসুজ্জামান দুদুর

‘অবিলম্বে সাংবাদিক নেতাসহ আটক নেতা-কর্মীদের মুক্তির ব্যবস্থা করুন, অন্যথায় কখন আন্দোলনের আগুন জ্বলে উঠবে আপনি (শেখ হাসিনা) নিজেও বুঝতে পারবেন না।’

মঙ্গলবার দুপরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার সমিতি আয়োজিত সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদ, মাহমুদুর রহমানসহ আটকদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দৈন্যদশায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রাজনৈতিক দৈন্যদশায় ভোগার কারণে বিরোধী মত-আদর্শ সহ্য করতে পারছেন না। তাদের গ্রেপ্তারে মরিয়া হয়ে উঠেছেন তিনি। সর্বশেষ গ্রেপ্তার করেছে একজন বিনয়ী সাংবাদিক শফিক রেহমানকে। বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন তিনি।’

ইউপি নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘যে আশা-উদ্দীপনা নিয়ে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছিলাম, সরকার সেই আশা ধূলিসাৎ করে দিয়ে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে থাকতে পারব কি-না তা নিয়ে সন্দিহান।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ