প্রতিমন্ত্রী পলক ও আরো দুই এমপিসহ ২১ জনকে হত্যার হুমকি আনসারুল্লার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ নাটোরের ২১ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১১। বৃহস্পতিবার সকালে নাটোর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক দুলাল সরকারের নামে পাঠানো একটি চিঠিতে এই হুমকি দেয়া হয়।[ad id=”28167″]

তারা হলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী  ও  নাটোর-৩ সিংড়া  আসনের এমপি জুনাইদ আহমেদ পলক, নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য আবুল কালাম আজাদ, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, গোলাম মোর্তুজা, পিপি সিরাজুল ইসলাম, সাংবাদিক দুলাল সরকার, রাকিবুল হাসান জেমস্, অ্যাডভোকেট মালেক শেখ, আকরামুল ইসলাম এপিএস, শফিউল আযম, কুহেলি কুদ্দুস মুক্তি, সহিদুল বকুল, এইচএম জাকির, আরজু শেখ, এসএম ফিরোজ, আসাদ, ফেরদৌস, ভোলা, বুলবুল ও বাকি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ