১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রকাশ পেল পিজিতের ‘মা এলো’

চট্টগ্রামের ছেলে পিজিত মহাজন। গানের পাশাপাশি ব্যস্ত থাকেন মানবিক কাজে। প্রতি দুর্গাপূজার মতো এবারের পূজায় পিজিতের কণ্ঠে প্রকাশ পেলো ‘মা এলো’ শিরোনামের গান। যে গানে বলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা।

গানের গীতিকার পরীক্ষিত বালা ও পিজিত। পরীক্ষিত বালার সুরে সংগীতায়োজন করেছেন শুভ ও আয়নান। শেখ শাদীর চিত্রধারণে সম্পাদনা করেছেন বাপন। ডিজাইন সৈকত ও গানের পোস্টারে দুর্গার অবয়বে মৌ।

গানটি মঙ্গলবার (৮ অক্টোবর) মহা পঞ্চমীতে পিজিত মহাজনের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে।

পিজিত বলেন, ছোটবেলায় মায়ের মুখে অনেক শুনতাম এ গানটি, যতটুকু মনে আছে তার সাথে নিজেও একটি সম্প্রীতি সম্পর্কিত অন্তরা যোগ করেছি। আমাদের দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। সবার মাঝে সম্প্রীতি জাগ্রত হোক। আশাকরি গানটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য আগামী কালী পূজায় জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী এবং পিজিত মহাজনের গাওয়া ‘মধ্যবিত্ত’ গানের প্রকাশনা উৎসব হবে বলে জানান পিজিত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ