১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের দুই কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উখিয়ার রাজাপালং ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকা থেকে পৃথক মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র মেহেরাব হোসেন (৩০) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব (২৭)। তারা দুজনই আরটিএম ইন্টারন্যাশনালে কর্মরত ছিলেন।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একই পদ্ধতিতে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সহকর্মী ছিলেন। তবে আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত নয়। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ