পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে ৭৩.৯২ শতাংশ

পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে ৭৩.৯২ শতাংশ। বুধবার সম্পন্ন হওয়া পৌরসভা নির্বাচনে ২১৪টি পৌরসভার প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই তথ্য জানানো হয়েছে।

 বৃহস্পতিবার নির্বাচন সচিবালয় থেকে এই তথ্য জানা গেছে।

 উল্লেখ্য, গত বুধবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়ে যাওয়া পৌরসভা নির্বাচনে ২৩৪টির মধ্যে ১৯টি পৌরসভা স্থগিত করা হয়েছে। অন্যদিকে, নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন বাতিল ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ